চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ এবারের আসর থেকে বিদায় নিয়েছে। বায়ার্ন মিউনিখের কাছে হেরে আসরের বিদায়ের রাতে নাটকীয় এক ম্যাচ উপহার দিয়েছিল দুদল। তবে ঘরের মাঠের সুবিধা নিয়ে রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি বাভারিয়ানরা। সেমিফাইনাল নিশ্চিত করা দলটির ফরোয়ার্ড হ্যারি কেন বলছেন, এটা তার কাছে বিশেষ রাত।

প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জিতেছিল বায়ার্ন। দ্বিতীয় লেগে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় চলে গোলের মেলা, দুদল মিলে করেছে ৭ গোল। প্রথম মিনিটে ম্যানুয়েল ন্যায়ারের ভুল পাসে গোল করেন আরদা গুলের। ষষ্ঠ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে ম্যাচে সমতায় ফেরান আলেক্সান্ডার পাভলোভিচ।

২৯ মিনিটে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন গুলের। ৩৮ মিনিটে হ্যারি কেনের গোলে স্কোর হয় ২-২। ৪২ মিনিটে কাইলিয়ান এমবাপে ৩-২ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শেষদিকে লুইস দিয়াজ ও মাইকেল ওলিসে গোল করে ৪-৩ ম্যাচ ও দুই লেগ মিলি ৬-৪ ম্যাচ জিতে নেয় বায়ার্ন।

ম্যাচের পর সংবাদমাধ্যমে কেন বলেছেন, ‘বিশেষ এক রাত। সত্যি বলতে, খেলাটা ছিল এক উন্মাদনাপূর্ণ। আর যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল এবং এরকম একটা বড় ম্যাচ ছিল, তাই পুরো প্রথমার্ধ জুড়ে বিশেষ করে খেলার উত্থান-পতন দেখাটা ছিল বেশ অনন্য।’

সেমিফাইনাল প্যারিস সেইন্ট জার্মেইনকে পেয়েছে বায়ার্ন। প্রতিপক্ষ নিয়ে কেন বলেন, ‘ইউরোপের অন্যতম সেরা অবশ্যই, আসরের বর্তমান চ্যাম্পিয়ন মৌসুমের। লিগ পর্যায়ে ম্যাচে তাদের বিপক্ষে একটি কঠিন ম্যাচ খেলেছিলাম। সুতরাং হ্যাঁ, আমরা একটি ভালো খেলা, খেলোয়াড়দের ওপর প্রচণ্ড চাপ এবং ব্যক্তিগত নৈপুণ্যের প্রদর্শন আশা করব। আশা করি, আমরাই জয়ী হতে পারব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালিয়াঞ্জ অ্যারেনাএমবাপেচ্যাম্পিয়ন্স লিগনয়্যারপিএসজিবায়ার্নরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT