সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা ঢুকে পড়ার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দামেস্ক ছেড়েছেন। রাজধানী দামেস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে বিদ্রোহীরা। কারাগার থেকে হাজারও বন্দিকে ছেড়ে দিয়েছে তারা। সিরিয়ার শীর্ষ সামরিক নেতৃত্ব জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদের শাসনের অবসান হয়েছে। দামেস্কে বিজয় উল্লাস করছেন হাজার হাজার মানুষ। সিরিয়া সংকটকে ‘বিপদজনক’ বলে উল্লেখ করেছে সৌদি আরব, রাশিয়াসহ বিভিন্ন দেশ।








