অপরাধ

ব্যারিস্টার তুরিন আফরোজ চারদিনের রিমান্ডে

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা, মুখোশ ও ইউনিফর্মে বাংলাদেশি নারী ও পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিক্ষোভের সময় পুলিশ ও সাধারণ মানুষ একসঙ্গে, মুখোশ ও ইউনিফর্মে বাংলাদেশি নারী ও পুরুষ. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার ৮ এপ্রিল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক সুমন মিয়া তাকে ১০দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তার জামিন আবেদন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আ. জব্বার। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় তুরিন আফরোজ ৩০ নং এজহারনামীয় আসামী।

বিষয়:ব্যারিস্টার তুরিন আফরোজ রিমান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…