চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

হবিগঞ্জ-৪ আসনের (মাধবপুর-চুনারুঘাট) সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে হুমকিদাতা সোহাগকে গ্রেপ্তার করে সিটিটিসি। রাতে সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) তাকে হত্যার হুমকির ঘটনায় গত ২৯ জুন রাতে ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়।

শনিবার ২৯ জুন রাতে ঢাকা শেরেবাংলা নগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক ২টায় আমার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’

হবিগঞ্জ-৪ আসনের (মাধবপুর-চুনারুঘাট) সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মাধবপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন করা হয়। সোমবার ১ জুলাই বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরের পাশে মাধবপুরের জনগণের আয়োজনে ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি সৈয়দ সায়েদুল হক সুমনকাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটহুমকিদাতা গ্রেপ্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিয়েগো এটা তোমার জন্য..

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

জুলাই ৩, ২০২৬

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT