‘প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের অপসারণে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ‘বিতর্কিত বিচারপতিদের’ বাদ দেয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী জানান। এসময় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আগামী রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু করার জোর দাবী জানান।
সেই সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়া করা ও তার প্রতি অবিচার করাদের আইনের আওতায় আনার দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সেই সাথে বিচার বিভাগকে ঢেলে সাজানোর দাবী জানা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এসময় তার সাথে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ফাতেমা আক্তার ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৭ আগস্ট রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ‘রাষ্ট্রপতির সাথে আলোচনাক্রমে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অধিবেশন (বিচার কার্যক্রম) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছেন।’







