বরিশাল-ঢাকা মহাসকের উজিরপুরের বামরাইল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধর করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
রোববার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ওসি জানান, ঢাকা থেকে যমুনা লাইন নামে একটি বাস যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। ভোররাতে বাসটি উজিরপুরের বামরাইল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাসে একটি গাছের সাথে আছড়ে পড়ে। এতে বাসের মধ্যে আটকা পড়ে যাত্রীরা। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এর মধ্যে শিশুসহ ৯ জন ঘটনা স্থলে নিহত হয়।
ওসি বলেন, আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।








