চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন: প্রচারণায় গাছের চারা লাগানোর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
জনপদ, বরিশাল
A A
বরিশাল সিটি কর্পোরেশন গাছের চারা লাগানোর প্রচারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারণা চালানোর সময় গাছের চারা লাগানোর  আহ্বান জানিয়েছেন কবি ও সাংবাদিক সাঈফ ইবনে রফিক। বরিশাল শহরে গাছ আশংকাজনক হারে কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ‘বরিশাল সিটি নির্বাচন: প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্সক একটি ফেসবুক গ্রুপে কাউন্সিলর প্রার্থীদের প্রতি এ আহ্বান জানান।

‘বরিশাল সিটি নির্বাচন: প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক ফেসবুক গ্রুপে বরিশালের সবুজায়ন নিয়ে বেশ কয়েকটি গ্রাফিক্সকার্ড পোস্ট করেছেন গ্রুপের এডমিন সাঈফ ইবনে রফিক। বরিশালের রাজনৈতিক মহলও বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে।

Banglabid

এ প্রসঙ্গে জানতে চাইলে সাঈফ ইবনে রফিক চ্যানেল আই অনলাইনকে বলেন, “আমি বরিশালের ছেলে। দায়িত্ববোধ থেকেই সিটি করপোরেশনের কাছে জনগণের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার জন্য ফেসবুকে আন-সেন্সরড গ্রুপটি খুলেছি। এতে মডারেটর হিসেবে কাজ করছেন এক ঝাঁক তরুণ প্রতিশ্রুতিশীল প্রগতিশীল সাংবাদিকসহ বরিশালের বিশিষ্টজনেরা। বরিশালের মৃতপ্রায় খালগুলো পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, সবুজায়ন, প্রকৃতি-পরিবেশের বিপর্যয়সহ নানা সংকট যাতে রাজনৈতিক নেতাদের কানে পৌঁছায়– এর জন্য গ্রুপটি খোলা হয়েছে।”

সাঈফ আরও বলেন, “এই গ্রুপের মাধ্যমে বরিশালবাসীর মনের কথা জানার সুযোগ সৃষ্টি হবে। বরিশালের বাইরে সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বরিশালের জনগণ তাদের প্রিয় শহরের হালনাগাদ তথ্য জানতে পারবেন এই প্লাটফর্মে।”

Reneta

সারা পৃথিবীতে অবস্থানরত বরিশালের জনগণকে এই গ্রুপে যোগ দেয়ার আহবান জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি বলেছেন,অংশগ্রহণকারী প্রার্থীদের ডিজিটাল নির্বাচনী প্রচারণার প্লাটফর্ম হিসেবে কাজ করবে গ্রুপটি।

গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/373066851956499/?ref=share_group_link

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল সিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইকো মামলা: হাইকোর্টে খালেদার আবেদনের শুনানি ৩০ মে

পরবর্তী

দুঃসময়ের আঁধার পেরিয়ে সুখের সাগরে নিউক্যাসল

পরবর্তী
নিউক্যাসল ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃসময়ের আঁধার পেরিয়ে সুখের সাগরে নিউক্যাসল

ভিনিসিয়াস বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিওতে বর্ণবাদের প্রমাণ হাজির করলেন ভিনিসিয়াস

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT