জনপদ

বরগুনা দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ১০

বরগুনায় নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় নদীতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা, মৃতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ১০।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাসান ঝন্টু:  বরগুনার আমতলী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস সেতু ভেঙে খালে পড়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার ২২ জুন দুপুর ২ টায় মাদারীপুর থেকে বরযাত্রীসহ একটি মাইক্রোবাস হলদিয়া থেকে আমতলী আসার পথে একটি সেতু ভেঙে খালে পড়ে এই দুর্ঘটনার শিকার হয়।

ঘটনাস্থলে থাকা আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন,  প্রাথমিক অবস্থায় নারী-শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়:বরগুনা দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…