চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ শটে এক গোল, ভালোই বলছেন বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচজুড়ে গোলের জন্য ৪০টি শট নিয়ে কেবল একটিতে সাফল্য এসেছে বার্সেলোনার। সেই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। তাতেও ফ্লিকের মনে খুশির জোয়ার। জয়ের ব্যবধান নিয়ে আক্ষেপ খুব একটা নেই, বরং একাদশে অনেক পরিবর্তনের ম্যাচে দল যেভাবে খেলেছে, সেটাই তৃপ্তি দিচ্ছে জার্মান কোচকে।

লা লিগায় মঙ্গলবার রাতে মায়োর্কার বিপক্ষে ঘরের মাঠে ১-০তে জিতেছে বার্সেলোনা। ম্যাচে ছয় মাসের মধ‍্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। তরুণ ডিফেন্ডার হেক্টর ফোর্ট পান সুযোগ। পাউ কিউবারসি, ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনহাকে এদিন শুরুর একাদশে রাখেননি কোচ। ক্লাবের হয়ে টানা ৮৬ ম্যাচ খেলার পর একটি ম্যাচের বিশ্রাম পান হুলেস কৌন্দে।

এত পরিবর্তনের ম্যাচেও প্রতিপক্ষকে এমন কোণঠাসা করে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত কোচ। ম্যাচ শেষে ৬০ বর্ষী ফ্লিক বলেছেন, ‘এই ম্যাচে ৪০টি শট নিয়েছে, যদিও এগুলো লক্ষ্যে ছিল না, কিন্তু ৪০টি শট তো নিয়েছে। আমরা যেভাবে ফুটবল খেলেছি তা বেশ ভালো ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, একইসঙ্গে অনেক সুযোগ হাতছাড়া করেছি, কিন্তু ১-০ ব্যবধানে ক্লিন শিট ছিল। যেভাবে সব পরিবর্তন করেছি আর এই ম্যাচে ওরা যেভাবে খেলেছে, সেটার প্রশংসা আমাকে করতেই হবে।’

‘ওদের গোলকিপার লিও রোমান ভালো খেলেছে এবং দারুণ প্রদর্শনী মেলে ধরেছে। সেই কৃতিত্ব দিতেই হবে। সত্যি বলতে, মায়োর্কার গোটা রক্ষণভাগই আজকে ভালো খেলেছে, রক্ষণভাগ দারুণভাবে সামলেছে এবং এ কারণে আমাদের জয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’

জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ‍্যাম্পিয়ন রিয়াল অবশ‍্য এক ম‍্যাচ কম খেলেছে। ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে কাতালুনিয়ার ক্লাবটির পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ৬৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লিকবার্সেলোনামায়োর্কালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT