চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সেলোনা ও পিএসজির ‘অহিংস চুক্তি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ন ১১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং ফরাসি ক্লাব পিএসজির মধ্যে খেলোয়াড় চুক্তি নিয়ে একটি ‘অহিংস চুক্তি’ হয়েছে, স্পেনের সংবাদমাধ্যম এমন জানাচ্ছে। যার ফলে ক্লাব দুটির মধ্যে খেলোয়াড় চুক্তি নিয়ে চলা টানাপোড়েন বন্ধ হবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে বার্সেলোনা ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির সাথে চুক্তির চেষ্টা করে পিএসজিকে বিরক্ত করেছিল। এর একবছর পর রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা থেকে নেইমারকে প্যারিসে এনে সেই দ্বন্দ্বকে উসকে দিয়েছিল পিএসজি।

এরপর থেকে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা লিওনেল মেসিকে লক্ষ্য বানায় এবং ২০২১ সালে ফ্রি-এজেন্ট হয়ে গেলে দুবছরের চুক্তিতে তাকেও প্যারিসে নিয়ে যায়। কাতালানদের উত্তেজিত করতে বর্তমানে বার্সেলোনায় খেলা উসমান ডেম্বেলে এখন পিএসজির লক্ষ্যে।

সেজন্য দুপক্ষই আপাতত একটি ‘অহিংস চুক্তিতে’ সম্মত হয়েছে। কোনো ক্লাবই এখন নিজেদের খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ঠেকাবে না। বার্সার ইচ্ছার বিরুদ্ধে পিএসজি ডেম্বেলের রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন পূরণ করার সিদ্ধান্ত নেয়ার পর উভয়পক্ষ এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে।

অবশ্য এটি কোনো বাধ্যতামূলক চুক্তি নয়, বরং মৌখিক চুক্তি। ভবিষ্যতে কী হবে তা বলা যাচ্ছে না। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থকষ্টে ভুগতে থাকা বার্সেলোনার জন্য চুক্তির একটি ভালো দিক সামনে উঠে এসেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতালুনিয়াডেম্বেলেনেইমারপার্ক ডে প্রিন্সেসপিএসজিফ্রান্সবার্সেলোনাভেরাত্তিমেসিলিগ ওয়ানস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT