চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের ‘মোস্ট পপুলার’ ছবিগুলোর তালিকায় ‘বরবাদ’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা যেন রীতিমতো ঝড় তুলেছে ঢাকাই ইন্ডাস্ট্রিতে। মুক্তির সতেরো দিন পেরিয়ে গেলেও এ ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা যেন কমছেই না।

এরমধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডাটাবেজ) তালিকায় উঠে এসেছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’।

ডাটাবেজটির ‘সেরা ১০০ জনপ্রিয় সিনেমা’র তালিকায় ৪৪তম স্থানে রয়েছে শাকিব অভিনীত এ সিনেমাটি।

চার্ট ঘেটে দেখা গেছে, তালিকার প্রথমে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’, সেই তালিকায় স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি স্থান পেয়েছে বাংলাদেশি ছবি ‘বরবাদ’।

আইএমডিবিতে সিনেমাটি ৭.৪ রেটিং পেয়েছে। ১২ হাজারের বেশী দর্শক ‘বরবাদ’-কে ভোট করেছেন। দিয়েছেন নিজেদের মতো রেটিং। হলিউড, বলিউডের সঙ্গে আইএমডিবি চার্টে বাংলাদেশি সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখেছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

উচ্ছ্বসিত এই পরিচালক বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।

Reneta

ঈদে সারাদেশের বড়পর্দায় মুক্তি পাওয়া সাড়া জাগানো ছবি ‘বরবাদ’ এখনো সবখানে হাউজফুল যাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত এ ছবি।

প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি থেকে এবার জানানো হলো, গ্লোবাল রিলিজে আরও দুটি দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আগামী ২৬ এপ্রিল ছবিটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। পাশাপাশি এ মাসেই ইতালি, মালয়েশিয়াতেও মুক্তি পাবে শাকিবের বরবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএমডিবিবরবাদমুভিলিড বিনোদনশাকিব খানসিনেমাস্নো হোয়াইটহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT