বিনোদন

চলতি বছর যে সিনেমাগুলো মুগ্ধ করেছে বারাক ওবামাকে

বারাক ওবামার হাসিমুখের ছবি, পটভূমিতে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বারাক ওবামার হাসিমুখের ছবি, পটভূমিতে মানুষজনের সমাবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

যত ব্যস্ততাই থাকুক, তার মাঝেও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেমা দেখেন। শুধু যে দেখেন তা নয়, নিজের ভালো লাগার তালিকাও প্রকাশ করেন বছরের শেষে। এবছরেও তার ব্যতিক্রম হয়নি। বছরের শেষ প্রান্তে এসে তিনি প্রকাশ করেছেন তার দেখা সেরা ছবিগুলোর তালিকা।

ওবামার চোখে এ বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা পেয়েছে ক্রিস্টোফার নোলান পরিচালিত থ্রিলার সিনেমা ‘ওপেনহেইমার’। তার নিজের প্রযোজনা সংস্থার তিনটি চলচ্চিত্রও রেখেছেন তালিকায়। তবে তালিকায় নেই বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘বার্বি।’

টুইটারে সেই তালিকা শেয়ার করে ওবামা লিখেছেন, “এবছরের শুরুর দিকে হলিউডের লেখক এবং অভিনয়শিল্পীরা তাদের ভালো কাজের জন্য ক্ষেত্র তৈরি এবং কর্ম সুরক্ষার জন্য ধর্মঘটে গিয়েছিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে যা ইন্ডাস্ট্রিকে সামনে আরও ভালোভাবে পরিচালিত করবে। এখানে কিছু চলচ্চিত্রের তালিকা রয়েছে যেগুলোতে তাদের গতবছরের কঠিন পরিশ্রমের প্রতিফলন ঘটেছে। যার মধ্যে রয়েছে- ‘রাস্টিন’, ‘আমেরিকান সিম্ফনি’ এবং ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’। এই সিনেমাগুলো মুক্তি দিতে পেরে আমরা (ওবামার প্রযোজনা সংস্থা থেকে) গর্বিত।’’

ওবামার তালিকার অন্যান্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে আলেকজান্ডার পেনের ক্রিসমাস ড্রামা ‘দ্য হোল্ডওভারস’, ম্যাট জনসনের কানাডিয়ান জীবনীমূলক ড্রামা ‘ব্ল্যাকবেরি’, কর্ড জেফারসনের ড্রামা ‘আমেরিকান ফিকশন’, জাস্টিন ট্রিয়েটের কোর্টরুম থ্রিলার ‘অ্যানাটমি অফ আ ফল’, হিরোকাজু কোরে এডা’স-এর জাপানি ফিল্ম ‘মনস্টার’, সেলিন সং পরিচালিত রোমান্টিক ড্রামা ‘পাস্ট লাইভস’, বেন অ্যাফ্লেকের জীবনীমূলক ক্রীড়া ড্রামা ‘এয়ার’, নিদা মঞ্জুরের মার্শাল আর্ট অ্যাকশন কমেডি ‘পোলাইট সোসাইটি’ এবং এভি রকওয়েলের ‘এ থাউজেন্ড অ্যান্ড ওয়ান’।

বিষয়:ওপেনহেইমার বারাক ওবামা বার্বি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…