চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোল পাল্টে শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

নতুন ছবির খবর দিয়ে আলোচনায় না এলেও শিল্পী সমিতির নির্বাচন অংশ নেয়ার বিষয়টি জানিয়ে খবরের শিরোনামে এলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানালেন এই নায়ক। এদিন বাপ্পী জানান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি মাহমুদ কলি ও নিপুন আক্তারের প্যানেল থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন!

এই প্যানেলে সহ-সাধারণ সম্পাদক হিসেবে ভোটে দাঁড়াচ্ছেন তিনি। মঙ্গলবার নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নও জমা দেন বাপ্পী।

বাপ্পী ছাড়াও এদিন সন্ধ্যায় আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদ কলি ও নিপুন। এসময় তারাও বাপ্পীর নির্বাচনে অংশ গ্রহণ করার বিষয়টি নিয়ে কথা বলেন। এসময় বাপ্পীসহ এই প্যানেল থেকে মোট পাঁচ জনের নাম জানানো হয়।

নিপুন বলেন, মনোনয়ন যাচাই বাছাইয়ের পর পূর্ণ প্যানেলে কারা কারা থাকছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তবে এই মুহূর্তে ৫ জনের নাম বলছি।

এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে মাহমুদ কলি ও নিপুন ছাড়াও দুজন সহসভাপতি ড্যানি সিডাক ও অমিত হাসান এবং সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক বাপ্পীর নাম জানানো হয়।

Reneta

যদিও বাপ্পী ২০২২ সালে নির্বাচনের সময় বাপ্পী মন্তব্য করেছিলেন, তিনি পলিটিক্স বোঝেন না। তাই নির্বাচনের ঝুট ঝামেলায় নিজেকে জড়াতে চান না। বাপ্পী তখন আরও বলেছিলেন, আমার কাছে মনে হয় শিল্পী সমিতির নির্বাচন হওয়ার দরকার নেই। কারণ নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে ক্ল্যাশ তৈরি হয়।

তবে বাপ্পী নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন নির্বাচনে অংশ নেবেন। আগের অবস্থান থেকে সরে এসে এই  শিল্পী এদিন বলেন, দূর থেকে অনেক কিছুই করা যায় না। কিন্তু নির্বাচনের মাধ্যমে সাধারণ শিল্পীদের কাছাকাছি আসা যায়। কলি-নিপুন প্যানেল থেকে জয়ী হলে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য সর্বোচ্চ কাজ করারও এসময় আশাবাদ ব্যক্ত করেন বাপ্পী।

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচনে কলি-নিপুন প্যানেল ছাড়াও রয়েছে মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল প্যানেল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নতুন ছবিনায়কনিপুন আক্তারনির্বাচবাপ্পীবাপ্পী চৌধুরীমাহমুদ কলিলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফ্যাসিবাদী সরকার সব শ্রেণী পেশার মানুষকে বঞ্চিত করেছে’

মে ১, ২০২৬

নদীতে ভেসে যাওয়ার চারদিন পর নৈশ প্রহরীর লাশ উদ্ধার

মে ১, ২০২৬
ছবি | দ্য হিন্দু

‘সংগীতের কোনো সীমানা নেই, বরং মানুষকে একত্রিত করে’

মে ১, ২০২৬

নয়াপল্টনে শ্রমিক দিবসে বিএনপির সমাবেশ, যোগ দিলেন প্রধানমন্ত্রী

মে ১, ২০২৬

শ্রমিকরাই অর্থনীতির চালিকাশক্তি: রাষ্ট্রপতি

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT