বিনোদন

পথশিশু-দিনমজুরদের সাথে নায়ক বাপ্পীর ইফতার

নায়ক বাপ্পী ইফতার বিতরণে অংশগ্রহণ করছেন, পথশিশু ও দিনমজুরদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়ক বাপ্পী ও তার সহযোগীরা পথশিশু ও দিনমজুরদের জন্য ইফতার বিতরণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পথশিশু ও দিনমজুর যারা ঠিকমত ইফতার করতে পারেন না, তাদেরকে ইফতার দিচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

সোমবার ইফতারের ঠিক আগ মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে এসব নিন্মবিত্ত মানুষদের মুখে ইফতার দিয়ে হাসি ফোটান এ নায়ক।

প্রথম রমজান থেকে এই কাজটি করে আসছে মানবিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বাপ্পী নিজেই সেখানে যান।

বিদ্যানন্দের পক্ষ থেকে দৈনিক পাঁচ শতাধিক দিনমজুর মানুষদের বসিয়ে ইফতার করানো হয়। এছাড়া শতাধিক ইফতার প্যাকেট হিসেবে রাখা হয়।

বিদ্যানন্দের অফিস ম্যানেজমেন্টে থাকা নিতিশ গোলদার চ্যানেল আই অনলাইনকে জানান, বাপ্পী চৌধুরী নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেন। নিজের হাতে ইফতার প্যাকেট করে দিনমজুর মানুষদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেন।

ইফতারের আগে বাপ্পী তার ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। সেখানে দেখা যায় তিনি সেফটি অবলম্বন করে ইফতারের প্যাকেট বানাচ্ছেন। নিজ হাতে শত শত মানুষের কাছে গিয়ে ইফতার দিচ্ছেন। তার পাশে দেখা যায় সাংবাদিক মুন্নি সাহাকে।

বাপ্পী বলেন, আমি সবসময় নিজেকে সাধারণ মানুষের নায়ক মনে করি। তাদের পাশে থাকার চেষ্টা করি। রমজান এসব সাধারণ মানুষদের সেবা করার এমন সুযোগ মিস করতে চাইনি। দিনমজুর এসব মানুষকে ইফতার দিতে পেরে মনের মধ্যে শীতল শান্তি লাগছে।

বিষয়:ইফতার নায়ক বাপ্পী বাপ্পী চৌধুরী বিদ্যানন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…