স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও লুটের ঘটনায় বনশ্রীতে সড়ক অবরোধ

চোরের স্বর্ণ ছিনতাইয়ের দৃশ্য, জনমনে আতঙ্ক সৃষ্টি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর বনশ্রীর ডি ব্লকে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুয়েলারি সমিতির ব্যবসায়ীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে আনোয়ারের স্ত্রীর অভিযোগ করে বলেন, বাড়ির গেট বন্ধ ছিল। বাড়ির ম্যানেজারের কাছে চাবি চেয়েও পাননি। গেটের সামনে স্বামীকে ছিনতাইকারীরা গুলি করে সব লুট করে নিচ্ছে। তার চিৎকারেও গেট খোলেনি।
স্বর্ণ ব্যবসায়ীরা বলেন, গুলি করে স্বর্ণ ছিনতাই এর ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ও ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান তারা।
পরে পুলিশের আশ্বাসে পরে তারা সড়ক থেকে সরে যান ব্যবসায়ীরা।
এর আগে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীতে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় দেশজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।



