অর্থনীতি

সারাদেশে ব্যাংক লেনদেন বন্ধ

বাংলাদেশ ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক সংস্থার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের লোগো, যা দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ বন্ধ থাকছে ব্যাংকের লেনদেন। এছাড়াও আজ বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

আজ (১ জুলাই) মঙ্গলবার ব্যাংকে লেনদেন বন্ধ থাকছে। কারণ, বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী বছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দু-দিন ‘ব্যাংক হলিডে’। প্রথা অনুযায়ী আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর এই দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

এ কারণে এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এটিএম থেকে নগদ উত্তোলন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ অন্যান্য সব ধরনের লেনদেন।

বিষয়:ব্যাংক লেনদেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…