চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ সুদেও বাড়ছে না ব্যাংকে আমানত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

ব্যাংকগুলো ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত সুদ দিলেও আশানুরূপ হারে বাড়ছে না আমানত। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া ও বিনিয়োগে স্থবিরতার কারণে আমানতের প্রবৃদ্ধি চাপের মুখে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে আমানতের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ৭.৭৭ শতাংশ, যা মে মাসের তুলনায় অপরিবর্তিত। এপ্রিল ও মার্চ মাসে এই হার ছিল যথাক্রমে ৮.২১ ও ৮.৫১ শতাংশ।

তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি কখনোই দুই অঙ্কে পৌঁছায়নি। জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার কোটি টাকা, এক বছর আগে যা ছিল ১৭ লাখ ৪২ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, চলমান মূল্যস্ফীতির কারণে অনেকেরই মাস শেষে হাতে সঞ্চয়ের মতো অর্থ থাকছে না। কেউ কেউ আবার আগের সঞ্চয় ভেঙে প্রয়োজন মেটাচ্ছেন।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘মানুষের আয় স্থবির, বেকারত্ব বেড়েছে। নতুন ব্যবসা কমে গেছে, বিনিয়োগেও গতি নেই। ফলে আমানতের প্রবৃদ্ধি কমছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা ভালো চললে চলতি আমানত বাড়ে, আয় বাড়লে বাড়ে স্থায়ী আমানত। এখন যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা মূলত রেমিটেন্স প্রবাহের কারণে। সেটি না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো।’

Reneta

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুন মাসে মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ২৫.৪১ শতাংশ, যা বিনিয়োগ স্থবিরতার স্পষ্ট ইঙ্গিত।

বিশ্লেষকদের মতে, সামগ্রিক অর্থনীতিতে গতি না ফিরলে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি আরও চাপে পড়তে পারে। ফলে ভবিষ্যতে ব্যাংক খাতে তারল্য সংকটও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিআমানতবাংলাদেশ ব্যাংকব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতা শুরু

এপ্রিল ২৫, ২০২৬

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

এপ্রিল ২৫, ২০২৬
Screenshot

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, বৃষ্টি এখনও নিখোঁজ

এপ্রিল ২৫, ২০২৬

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT