স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি এবং তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব ফ্রিজ বা জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
দুদকের করা আবেদনে বলা হয়েছে, আসামিদের নামে ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামিরা বর্ণিত হিসাবগুলোয় রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
মামলার তদন্ত শেষ হওয়ার আগে ব্যাংক হিসাবগুলোয় রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করেছে দুদক।








