চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মাত্রায় বাংলালিংকের প্রবৃদ্ধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংক-এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর সর্বশেষ প্রান্তিক ফলাফলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক-এর মোট আয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১.১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ডেটা থেকে আয় ২২.৫ শতাংশ বৃদ্ধি ও ফোর জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬.৩ শতাংশ বৃদ্ধি এই প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডেটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০.৪ শতাংশ বেড়েছে।

দেশজুড়ে দ্রুততম ইন্টারনেট পৌঁছে দিতে বাংলালিংক-এর ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বাংলালিংক-এর ফোর জি সাইটের সংখ্যা ৩৫.১ শতাংশ বেড়ে ১২,৭০০ তে পৌঁছেছে।

বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-এর ভালো ফলাফলও অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ৩৬.৮ শতাংশ বেড়ে প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬৮ লক্ষে পৌঁছেছে। এছাড়া টফি-তে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৮.৪ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লক্ষে।

সন্তোষজনক এই প্রবৃদ্ধির ব্যাপারে বাংলালিংক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, “২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংক-এর ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এই প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি। এছাড়া ২০২২-এর দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে আমরা বন্যা-আক্রান্ত এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও নেটওয়ার্ক সচল রাখতে পেরেছি। আমরা এই প্রান্তিকের ফলাফলে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির এই ধারাকে অব্যাহত রাখতে চাই।”

বাংলালিংক গ্রাহকদের দ্রুততম ইন্টারনেট এবং মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান অব্যাহত রাখবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT