চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ও হায়ার-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৬ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক হায়ার-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে অরেঞ্জ ক্লাবের সদস্যরা হায়ার-এর বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের উপর মূল্যছাড় উপভোগ করতে পারবেন।

বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ এবং হায়ার-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং জিয়াংজিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর লয়্যালটি প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার জেইন জামান, হায়ার-এর হেড অফ কর্পোরেট সেলস শাকির মো. বায়েজিদ, বাংলালিংক-এর লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার রাবিতা জাহান প্রিয়তা ও হায়ার-এর কর্পোরেট সেলস ম্যানেজার রাজু আহমেদ।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা ৫ শতাংশ ছাড়ে ৮,০০০ টাকা পর্যন্ত হেয়ার-এর টিভি, এয়ার-কন্ডিশনার, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন কিনতে পারবেন। এই অফারটি সর্বনিম্ন ১৫,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য প্রযোজ্য। অফারটি পেতে হলে গ্রাহকদের “BLHAIER” টাইপ করে 2012-এ এসএমএস পাঠাতে হবে। অফারটি ৩১ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত প্রযোজ্য।

বাংলালিংক-এর কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ বলেন, “আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদেরকে দ্রুততম ফোরজি নেটওয়ার্ক প্রদানের সাথে সাথে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে বিভিন্ন সুবিধা প্রদান করা। আমরা গ্রাহকদের আস্থা ও সমর্থনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, যা আমাদের আরও ভালো অফার দিতে অনুপ্রেরণা দেয়। হায়ার-এর সাথে আমাদের এই চুক্তির ফলে অরেঞ্জ ক্লাবের সদস্যরা তাদের ইলেকট্রনিক পণ্য কেনার সময় আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন।”

হায়ার-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং জিয়াংজিং বলেন, “বাংলালিংক-এর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে এই চুক্তি স্বাক্ষর আমাদের জন্য আনন্দের একটি ব্যাপার। আশা করি, এই চুক্তি বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যদের উপকারে আসবে এবং আমাদের উন্নত মানের পণ্য তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করবে।”

Reneta

বাংলালিংক গ্রাহকদের জন্য ভবিষ্যতেও আকর্ষণীয় অফার নিয়ে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি স্বাক্ষরবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT