চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসডিজি হ্যাকাথন ৩.০-এর নিবন্ধন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তৃতীয়বারের মতো ‘এসডিজি হ্যাকাথন – কোড ফর এ কজ’-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে।

বাংলালিংক এর অ্যাপ স্টোর অ্যাপলিংক (https://applink.com.bd/)-এর সাথে সম্মিলিতভাবে আয়োজিত হচ্ছে এই ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন।

এসডিজি, কর্পোরেট, বিনোদন ও গেমিং-এর মতো বিষয়ে ডিজিটাল সমাধান প্রদান করতে কোডার, ডিজাইনার, অ্যাপ ডেভেলপার ও সমস্যা সমাধানে আগ্রহীদেরকে এই হ্যাকাথনে আমন্ত্রণ জানানো হচ্ছে। এতে বিজয়ী দল অ্যাপলিংক-এ নিজেদের অ্যাপ উন্মুক্ত করার সুযোগ পাবে।

হ্যাকাথনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থীদের https://sdghackathon.banglalink.net/  ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের শেষ দিন ১৫ জুলাই ২০২২।

রেজিস্ট্রেশন করা দলগুলোর মধ্যে থেকে থেকে ১৫টি দলকে অভিজ্ঞ মেন্টররা নির্বাচিত করবেন। এই দলগুলিকে নিয়ে শুরু হবে ২৪ ঘণ্টাব্যাপী হ্যাকাথন। অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাপলিংক-এর জন্য অভিনব ডিজিটাল সমাধান বের করবে প্রতিযোগীরা। অ্যাপলিংক সম্পর্কে জানতে ভিজিট করতে হবে অ্যাপলিংক-এর ডেভেলপার পোর্টাল (https://dev.applink.com.bd/)।

২৪ ঘণ্টার এই হ্যাকাথনে প্রোটোটাইপ বা প্রাথমিক সমাধান প্রদর্শনের ভিত্তিতে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী তিন দল পুরস্কার হিসেবে বাংলালিংক-এর সাথে অংশীদারীত্বের ভিত্তিতে অ্যাপলিংক-এ নিজেদের অ্যাপকে উন্মুক্ত করে উপার্জনের সুযোগ রয়েছে। এছাড়াও তাদের জন্য থাকছে প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্কিংয়ের সুযোগ ও অন্যান্য উপহার।

Reneta

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক নিজস্ব অ্যাপ স্টোর ‘অ্যাপলিংক’ চালু করেছে স্থানীয় ডেভেলপারদের সহযোগিতা করার জন্য। মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন উদ্ভাবনী সমাধান পেতে পারি। এই প্রক্রিয়ার অংশ হতে চায় অ্যাপলিংক। আমরা আশা করি, এসডিজি হ্যাকাথনের তৃতীয় আয়োজনে দেশের প্রতিভাবান তরুণরা আমাদের দ্রুত গতির ফোরজি ইন্টারনেট ও বিভিন্ন টেকনিক্যাল টুলের সহায়তায় নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জন্য বাংলালিংক মেধাবী তরুণদেরকে সহযোগিতা করে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দল এখনো নাম দেয়নি, ১২ সদস্য নিয়ে বসছে সংবিধান সংশোধন কমিটি

আগস্ট ৪, ২০২৬

আব্দুল্লাহর সেঞ্চুরি-বাবরের ৮৬, ব্যাটে নির্ভার পাকিস্তান

আগস্ট ৪, ২০২৬

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

আগস্ট ৪, ২০২৬

নাম বদলে গোপনে থাকা নাইজেরিয়ান যুবক ফেনী সীমান্তে আটক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT