চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটওয়ার্ক সম্প্রসারণ করল বাংলা‌লিংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

দেশ জুড়ে মোট টাওয়ারের সংখ্যা ১৫ হাজারে উন্নীত করার মাধ্যমে চলমান নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রমে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে বাংলালিংক।

এর মধ্যে চার হাজার ৭০০ টিরও বেশি টাওয়ার সক্রিয় করা হয়েছে গত দেড় বছরে। বাংলালিংক-এর ফোরজি নেটওয়ার্ক কাভারেজ এই উদ্যোগের কারণে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। এই সম্প্রসারণের ফলস্বরূপ বাংলালিংক-এর ডেটা গ্রাহকের সংখ্যা ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এটি টানা ৭ বার ওকলা স্বীকৃত বাংলালিংক-এর নেটওয়ার্কে দ্রুততম ফোরজি কাভারেজ নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিশেষ পদক্ষেপ। ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে বাংলালিংক-এর গ্রাহক সংখ্যা ২০২৩ সালের সেপ্টেম্বরের শেষে ৪ কোটি ২ লাখ ৮৫ হাজারে পৌঁছেছে।

টানা ৭ বার ওকলা স্পিড টেস্ট অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে নেটওয়ার্কের গতি ও মানের ক্ষেত্রে বাংলালিংক এর অবস্থান বজায় রেখেছে। এছাড়াও বাংলালিংক নেটওয়ার্কের সর্বোচ্চ মান নিশ্চিত করতে উন্নত মানের কারিগরি সরঞ্জাম দিয়ে ১০,৫০০ টিরও বেশি সাইট আপগ্রেড করেছে।

এই অর্জনের জন্য টাওয়ার কোম্পানি, নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ও অন্যান্য সেবাদাতাদের প্রতি কৃতজ্ঞ বাংলালিংক।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস বলেন, “দেশ জুড়ে আমাদের বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজ উন্নত ভয়েস, ডেটা এবং মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনসাধারণের ক্ষমতায়নে ভূমিকা রাখতে সাহায্য করবে। শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে দেশব্যাপী বিস্তৃত ডিজিটাল অপারেটর হিসাবে আমরা বাংলালিংক-এর যাত্রায় নতুন অধ্যায় যোগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Reneta

বাংলালিংক-এর চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (সিটিআইও) হুসেইন টারকার বলেন, “আমাদের ৩০% এরও বেশি সাইট মাত্র দেড় বছরে চালু করা হয়েছে, যা নেটওয়ার্ক সম্প্রসারণের ক্ষেত্রে টেলিকম খাতে একটি নতুন মানদণ্ড তৈরি করেছে। এই অর্জন দেশের প্রতিটি কোণে সম্মানিত গ্রাহকদের জন্য সেরা নেটওয়ার্ক কভারেজ ও সেবার গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রতিফলন।’’

বাংলালিংক শক্তিশালী নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে উন্নত ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেটওয়ার্ক সম্প্রসারণবাংলালিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT