চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলালিংক ও সোনালী ব্যাংকের চুক্তি সই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড-এর সাথে একটি চুক্তি সাক্ষর করেছে।

এই চুক্তির আওতায় সোনালী ব্যাংকে লিমিটেড-এর কর্মীরা বাংলালিংক-এর সংযোগ, দ্রুততম ইন্টারনেট, এমকানেক্স, এসএমএস ব্রডকাস্ট সুবিধা এবং মানসম্মত ডিজিটাল সেবা ব্যবহার করবেন।

বাংলালিংক-এর এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও সোনালী ব্যাংক লিমিটেড-এর এসট্যাবলিশমেন্ট ডিপার্টমেন্ট-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং মো. আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সাক্ষর করেন।

Banglabid

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, একটি ডিজিটাল অপারেটর হিসেবে আমরা সবসময় গ্রাহকদের ও আমাদের সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলিকে সেরা ডিজিটাল সুবিধা প্রদান করার চেষ্টা করি। দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সাথে আমাদের অংশীদারিত্ব দেশব্যাপী মানসম্পন্ন সেবা প্রদানে বাংলালিংক-এর সক্ষমতা নির্দেশ করে। বাংলালিংক-এর উপর আস্থা রাখার জন্য আমরা সোনালী ব্যাংকের কাছে কৃতজ্ঞ এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলালিংক-এর সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মীরা উপকৃত হবেন।

সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ বলেন, দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলালিংক অনেক গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের কর্মীরা এই সুযোগগুলি কাজে লাগাতে পারবেন।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানটিতে বাংলালিংক-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমান, হেড অফ এসএমই, এন্টারপ্রাইজ বিজনেস, মো. মাহমুদুল হাসান।

Reneta

সোনালী ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও সুভাষ চন্দ্র দাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুক্তি সইবাংলালিংকসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT