প্রবাস সংবাদ

বাংলাদেশের উন্নতি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে: মার্কিন কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের সাক্ষাৎকার, বাংলাদেশের উন্নতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কংগ্রেসম্যান বাংলাদেশের উন্নতি ও বিশ্বে তার প্রভাব নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের অভাবনীয় উন্নতি বাকি বিশ্বের জন্য উদাহরণ হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ গত দেড় দশকে যে সাফল্য দেখিয়েছে তা অর্জনের জন্য অন্যান্য দেশের চেষ্টা করা উচিত।

১৮ আগস্ট কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো (নিউ ইয়র্ক কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২) এর সম্মানে নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান প্রবাসীদের একটি শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রক্রিয়াটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বাধীন কমিশনের হাতে তুলে দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া স্বাধীন কমিশনের হাতে তুলে দেয়া হয়েছে যাতে করে তারা দেশকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে এবং তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হয়।

কংগ্রেসম্যান আরও বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, অবকাঠামো উন্নয়ন এবং সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে তার যে ভূমিকা তা অন্যান্য দেশগুলোর জন্য অনুকরণীয় হবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…