চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল ইস্যুতে আরব-মুসলিম দেশের বিশেষ সম্মেলনে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
আন্তর্জাতিক সম্মেলনে আরব-মুসলিম দেশের প্রতিনিধিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- রয়টার্স

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও কাতারে হামাস নেতাদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে আরব-ইসলামিক দেশগুলোর বিশেষ সম্মেলন। এই সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) সম্মেলনের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন আরব ও মুসলিম দেশের প্রতিনিধিরা কাতারে ইসরায়েলি ড্রোন হামলায় হামাস নেতাদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান।

সম্মেলনে গাজার মানবিক বিপর্যয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলে। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে কাতারের অবস্থান স্পষ্ট। গাজা ও কাতারে এ ধরনের আগ্রাসন আরব বিশ্বের জন্য অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, কাতার যে কোনো আইনি পদক্ষেপ নিলে, তা আরব দেশগুলো সমর্থন করবে। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য দরকার।

এদিকে সম্মেলনে অংশ নিয়ে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেন, গাজা ও কাতারে ইসরায়েল যেভাবে নিরীহ মানুষ ও নেতাদের ওপর হামলা চালিয়েছে, তা সরাসরি সার্বভৌমত্বের লঙ্ঘন। এর জবাব দিতে মুসলিম দেশগুলোকে এখনই একটি সামরিক জোট গঠন করতে হবে।

এই সম্মেলন শুধু মানবিক উদ্বেগ নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়ার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপের আলোচনাগুলো মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের পরবর্তী নীতিনির্ধারণে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT