চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে ফ্লাইট সংকটে ভোগান্তিতে বাংলাদেশিরা

মোশাররফ হোসেনমোশাররফ হোসেন
১:০৩ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৫
প্রবাস সংবাদ
A A

কুয়েত থেকে ঢাকা আসতে ফ্লাইট সংকটে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশিরা। গত বছর এপ্রিল থেকে জুলাই এই আড়াই মাসে কুয়েত-ঢাকা-কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ছিল মাত্র তিনটি। ওই সময় ঈদের ছুটিতে বাংলাদেশমুখী অনেক প্রবাসী পড়েছিলেন সমস্যায়, এবছরও একইরকম সমস্যার শঙ্কা রয়েছে।

কুয়েত-ঢাকা-কুয়েত রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স সপ্তাহে ১৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তবে কয়েক মাস আগে হঠাৎ করে তিনটি ফ্লাইট কমিয়ে দেয় কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্স। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের।

ফ্লাইট না থাকায় চড়া দামে অন্য এয়ারলাইন্সের টিকিট কিনতে বাধ্য হচ্ছেন তারা। আবার অনেকে ঈদের ছুটিতে দেশে আসার পরিকল্পনা বাতিল করছেন। ক্ষতির মুখে ট্রাভেল এজেন্সিগুলোও। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি।

কুয়েতে ট্রাভেল এজেন্সির ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, মে-জুন মাসে দুই ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে বেশি। দাম কম এবং ব্যাগেজসহ অন্যান্য সুবিধার থাকার কারণে কুয়েত ঢাকা রুটে প্রবাসীদের প্রথম চাহিদা হচ্ছে বাংলাদেশ বিমান। বাংলাদেশের বিমান না পেয়ে বাধ্য হয়ে বেশি দাম দিয়ে অন্য দেশের বিমানের টিকেট করতেছে। এতে বিপুল পরিমাণ রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে দেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়েতফ্লাইট সংকটভোগান্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতার দিনে আলো দেখালেন মেহেদী

জুন ১৭, ২০২৬

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

জুন ১৭, ২০২৬

প্রথম গোলের পর কেন কেঁদেছেন মেসি

জুন ১৭, ২০২৬

কেন আলজেরিয়ার ম্যাচে জিদান

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT