জনপদ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বর্ডার গার্ডের একজন সদস্য নজরদারিতে থাকছেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা দৃঢ়. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহতের ঘটনা, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

রোববার (১ জুন) কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ প্রদীপ হত্যার তথ্য নিশ্চিত করে বলেন, প্রদীপের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে। এরআগে গতকাল শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

প্রদীপ বৈদ্যের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নিশ্চিন্তপুরে। তার বাবার নাম শৈলেন্দ্র বৈদ্য।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা লোকেমুখে শুনেছেন তবে এব্যাপারে কোন জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের এখনো জানানো হয়নি।

বিষয়:সীমান্তে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…