চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালে তিন দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিশু তাহরিম

উদ্বেগে পরিবার

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
৬:৪৪ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পর্তুগালের বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেস এলাকা থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশি কিশোরী তাহরিম। এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

নিখোঁজ তাহরিমের বাবা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা ও পর্তুগালপ্রবাসী।

Banglabid

গত ১০ জুলাই বিকেল আনুমানিক ৪টার দিকে তাহরিম তাদের বাসার পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

তাহরিমের বাবা সিতাব মিয়া বলেন, ‘আমি শুধু আমার মেয়েকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পেতে চাই। বিষয়টি সঙ্গে সঙ্গে পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ড-কে জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও লিখিতভাবে অবহিত করা হয়েছে।’

জানা গেছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Reneta

এদিকে, তাহরিমের পরিবারের সদস্যরা দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। কেউ যদি নিখোঁজ তাহরিম সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত নিকটস্থ পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।

যদি নিখোঁজ তাহরিম এর সন্ধান পেলে জিএনআর কার্যালয় বা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো অথবা এই ফোন নাম্বারে +৩৫১৯২০৩৭৯৪৭২ ।

পরিবারের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় খুব শিগগিরই তাহরিমকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্বেগ উৎকণ্ঠানিখোঁজ কিশোরী তাহরিমন্যাশনাল রিপাবলিকান গার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT