চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাপ-পুণ্য’ সহ ভারতীয় উৎসবে বাংলাদেশের চার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

রবিবার (২০ নভেম্বর) থেকে ভারতের গোয়ায় বসবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসর, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। মর্যাদাপূর্ণ এই উৎসবে দেখানো হবে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ সহ বাংলাদেশের মোট ৪টি সিনেমা।

‘পাপ-পুণ্য’ বাংলাদেশের সিনেমা হল ও অনলাইন মাধ্যমে মুক্তি পেলেও বাকি তিনটি সিনেমা আছে মুক্তির প্রতীক্ষায়। এরমধ্যে আছে ‘খাঁচা’ খ্যাত নির্মাতা আকরাম খানের নতুন ছবি ‘নকশিকাঁথার জমিন’, এটি বাংলাদেশের একমাত্র ছবি হিসেবে ভারতীয় এই উৎসবে লড়বে ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য।

এছাড়া বাকি দুটি সিনেমা হলো ‘কমলা রকেট’ খ্যাত নির্মাতা নূর ইমরান মিঠুর দ্বিতীয় ছবি ‘পাতালঘর’ এবং অন্যটি খন্দকার সুমনের প্রথম ছবি ‘সাঁতাও’।

আইএফএফআই এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ২৪ নভেম্বর সকাল ৯টায় খন্দকার সুমনের গণঅর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ দেখানো হবে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ। একই অডিটোরিয়ামে এদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মিঠুর ‘পাতালঘর’। সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু সহ অন্তত ৩০ জন অভিনয়শিল্পী। সিনেমাটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। পরবর্তীতে এই সিনেমার সাথে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম।

২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা। এতে জয়া আহসানের বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটির প্রযোজনায় আছে টিএম ফিল্মস।

একই দিন সকাল ৯টায় আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ দেখানো হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত প্রশংসিত ছবি ‘পাপ-পুণ্য’। ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমী, চুমকি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফসানা মিমিকমলা রকেটগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীচুমকিনকশিকাঁথার জমিননূর ইমরান মিঠুপাতালঘরপাপ-পুণ্যভারতীয় সিনেমালিড বিনোদনশাহনাজ সুমীসাঁতাওসিয়াম আহমেদহাসান আজিজুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT