চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভালো কাজে তিনি গর্বিত হতেন: শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৫, মে ২০২৩
বিনোদন
A A
দুই পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, বাংলার পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান। নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে শাকিব লেখেন, ফারুকের মৃত্যুতে তিনি অভিভাবক হারানোর শোক অনুভব করছেন।

শাকিব খান শোকবার্তায় লিখেছেন, চলে গেলেন আমাদের প্রিয় মিঁয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চলচ্চিত্রের সব জ্যৈষ্ঠ গুণীজনরা শাকিবকে সবসময় স্নেহে আগলে রাখেন। নায়ক ফারুকও ছিলেন তেমন। শাকিব বলেন, যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন।

Banglabid

”আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন।”

শাকিব বলেন, আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি।

তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।

Reneta

দেড় বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আকবর পাঠান ফারুক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই চিত্রনায়কের ছেলে রওশন হোসেন পাঠান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার নায়ক ফারুকের মরদেহ দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবর পাঠান ফারুকলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বার্সাকে বিক্ষুব্ধ এস্পানিওল সমর্থকদের ধাওয়া

পরবর্তী

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবারো তাপপ্রবাহ শুরুর আশঙ্কা

পরবর্তী
অবকাশ টাওয়ার ভবন, ঢাকা, বাংলাদেশ, আকাশের নীল আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবারো তাপপ্রবাহ শুরুর আশঙ্কা

আর্সেনাল খেলোয়াড় দুঃখিত ও হতাশ, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল মেনেই নিচ্ছে, ‘আশা’ শেষ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT