প্রবাস সংবাদ

পর্তুগালে আবারও প্রবাসী বাংলাদেশি খুন

Young man in casual wear standing outdoors in black and white. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল প্রাবাসী শামীম হোসেন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন মাসের ব্যবধানে পর্তুগালে আবারও শামীম হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি খুন হয়েছেন। রাজধানীর কোস্টা কাপারিকাতে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে তিনি নিহত হন। সাইকেল চুরিতে বাধা দেওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কোতোয়ালী থানায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি স্থানীয় একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শামীম হোসেন প্রতিদিন নিজের সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন এবং দোকানের সামনে সাইকেলটি পার্ক করে রাখতেন। ঘটনার দিনও একইভাবে দোকানের সামনে সাইকেলটি রাখা ছিল। এ সময় এক আফ্রিকান নাগরিক তার সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শামীম তা দেখে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে চোরকে ধরার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত চোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে শামীম হোসেনের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গার্ডা ন্যাসিওনাল রিপাবলিকানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামীম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশ অভিযুক্ত চোরকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

বিষয়:পর্তুগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…