চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার মূল ধারার থিয়েটারে ‘‘ট্রাইডেন্ট মুন’’ নাটকে বাংলাদেশি অভিনেত্রী

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:০২ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
প্রবাস সংবাদ
A A

কানাডার টরন্টোর ক্রো’স থিয়েটার মঞ্চে মঞ্চস্থ হয়েছে ‘‘ট্রাইডেন্ট মুন’’ নাটকটির উদ্বোধনী শো । নাটকটি রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভুত নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো।

কানাডার মূলধারার এই নাটকের একটা বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের লিজেন্ডারি অভিনেত্রী আফরোজা বানু। তিনি বর্তমানে কানাডার রাজধানী অটোয়াতে বসবাস করেন। ওখানেই ‘ট্রাইডেন্ট মুন’ নাটকে অভিনয়ের বিষয়ে নন্দিত অভিনেত্রী আফরোজা বানুর সাথে নাটকটির প্রযোজনা সংস্থা ক্রো’স থিয়েটার এবং ন্যাশনাল আর্টস সেন্টার, অন্টারিও’র আলাপ হয়।

১৯৭৪ সালে ধর্মের ভিত্তিতে ভারত উপমহাদেশকে দুটো স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত করা হয়। যার কারণে একটা বৃহৎ জনগোষ্ঠী নিজ জন্মভূমি থেকে উচ্ছেদ হয়। ঘর-বাড়ি সহায় সম্বল হারিয়ে জীবন বাঁচাতে আশ্রয়প্রার্থী হয়ে এরা এক দেশ থেকে আরেক দেশে ছুটে চলে। এরকম একটা ছয় সদস্যের এক নারী-উদ্বাস্তু দলের সংঘাতময় জীবনের চালচিত্র নিয়ে রচিত হয়েছে ইংরেজি সংলাপের নাটক ‘ট্রাইডেন্ট মুন।

নাটকটির পুরো কাহিনী একটা কয়লার ট্রাকে পলায়পর তিন মুসলিম ও তিন সনাতনী নারীর অনিশ্চিত যাত্রার উপর ভিত্তি করে আবর্তিত হয়। উপমহাদেশের স্পর্শকাতর গল্প নিয়ে কানাডার মূলধারার নাটকের দল কানাডীয় দর্শকদের জন্য এমন একটি নাটক বেছে নিয়েছে দেখে নাটকটিতে অভিনয়ের ব্যাপারে তিনি উৎসাহিত হয়েছেন।

‘‘ট্রাইডেন্ট মুন’’ নাটকের উদ্বোধনী শো দেখে নাট্যকার-নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘‘সম্ভবতঃ আফরোজা বানুই হবেন প্রথম অভিনেত্রী যিনি কিনা কানাডার মূলধারার থিয়েটারে চুক্তিবদ্ধ হয়ে এমন একটি নাটকে অভিনয় শুরু করলেন। বেলী আপাকে অভিনন্দন।

তিনি বলেন ভবিষ্যতে তাকে অনুসরণ করে আরও অনেকেই হয়ত কানাডার মূলধারার থিয়েটারে যুক্ত হতে উৎসাহিত হবেন।“

Reneta

মঞ্চ টিভির স্বনামখ্যাত অভিনেত্রী আফরোজা বানু’র কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘‘কৈশোর বয়স থেকেই আমার অভিনয় জীবনের শুরু। বাংলাদেশে শুরু থেকে দীর্ঘদিন নাট্য সংগঠন ‘থিয়েটার’ কাজ করেছি। সম্মান ভালবাসা, অনেক কিছুই পেয়েছি। তাই অভিনয়টা আমাকে ঠিক আলাদা ভাবে চমৎকৃত করে না। তবে এদের নাটক প্রযোজনার চিন্তা ভাবনা, কাজের স্টাইল ভিন্ন। এরা খুব ডিটেলে কাজ করে। সব কিছুর উপরে এরা ‘সেফটিকে’ প্রাধান্য দেয়, যেটা আমার ভাল লেগেছে। আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা অভিনয় পেশায় আসবে, কানাডার মূলধারার থিয়েটারে যোগ দিবে, এটাই প্রত্যাশা করি।’’

ট্রাইডেন্ট মুন নাটকটি আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই একদিন বিরতি দিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রো’স থিয়েটারে মঞ্চস্থ হবে। এরপর আগামী এপ্রিল মাসে নাটকটি অটোয়ার মঞ্চে প্রদর্শিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী আফরোজা বানুটরন্টোর ক্রো’স থিয়েটারট্রাইডেন্ট মুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূষিত বাতাসে অস্বাস্থ্যকর ঢাকা শহর

পরবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

পরবর্তী

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

নারী দিবসে তিন গুরুত্বপূর্ণ নারীর কথা জানালেন তারেক রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT