চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আম্পায়ারের ভুল হতেই পারে, ওরাও মানুষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ পূর্বাহ্ণ ১১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে পড়ে আউটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছাকাছি এসেও হেরে গেছে বাংলাদেশ। ৪ রানের পরাজয়ে সুপার এইটের পথটা একটু কঠিন হয়েছে টাইগারদের। ম্যাচে অবশ্য আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেগুলোকে স্বাভাবিকভাবেই দেখছেন তাওহীদ হৃদয়। বলেছেন, ‘আম্পায়ারের ভুল হতেই পারে, ওরাও মানুষ।’

বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টম্যানের করা ফুলার লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটে-বলে না হওয়ায় এলবিডব্লিউ’র আবেদন করেছিল সাউথ আফ্রিকা। অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোস্কি আবেদনে সাড়া। রিভিউ নেন মাহমুদউল্লাহ। টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করে যেতো। যার ফলে বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টাতে হয় আম্পায়ারকে। মাহমুদউল্লাহও বেঁচে যান। এর আগে অবশ্য বল তার প্যাডে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার আউট দেয়ায় সেটি ডেডবল হিসেবে গণ্য হয়েছে। যে কারণে আউট না হলেও চার রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ।

সেই চার রানই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। সাউথ আফ্রিকার ১১৩ রান তাড়া করতে নেমে ১০৯ রানে থামে টিম টাইগার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন হৃদয়। সেখানে জানিয়েছেন, আম্পায়ারিংয়ে উন্নতির কথা। যেহেতু আইসিসির নিয়মে ছিল তা, তাই নিজেদের হাতে কিছু নেই বলেও মানছেন টাইগার ব্যাটার।

Banglabid

বলেছেন, ‘নিয়ম তো আইসিসি করেছে, সেটা আমাদের হতে নাই। আমি মনে করি আম্পায়ার কল (আউট) দিয়েছে। আম্পায়ারের ভুল হতেই পারে, ওরাও মানুষ। আমাদের আরও দুই-একটা ওয়াইড ছিলো যেগুলো দেয়নি। এখানে এরকম ভেন্যুতে খেলা। যেখানে রান হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা-দুইটা রান অনেক বড় ফ্যাক্ট। আমার মনে হয় চারটা রান, দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিলো। আমার আউটটা আম্পায়ার্স কল ছিলো। এই জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে।’

হৃদয়ের আউটের সিদ্ধান্তটাও বাংলাদেশের বিপক্ষে গেছে। কাগিসো রাবাদার বলে খেলতে পারেনি হৃদয়। বলে প্যাডে লাগতেই আউটের সিদ্ধান্ত দিয়ে দেন আম্পায়ার। সাউথ আফ্রিকার ফিল্ডাররা সেভাবে জোরালো আবেদন না করা সত্ত্বেও আঙুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার। হৃদয় রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে ফিরতে হয় তাকে। আম্পায়ারের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য পরিস্থিতি কঠিন করে দেয় বলে জানিয়েছেন হৃদয়। বলছেন, ‘সত্যি বলতে আমাদের জন্য ওইটা ভালো সিদ্ধান্ত ছিল না। শ্বাসরুদ্ধকর একটা ম্যাচ ছিল। আমার দিক থেকে যদি বলি তাহলে আমাদের জন্য খুব কঠিন। সেই চারটা রান হয়ত ম্যাচের পরিস্থিতি বদলে দিতো। ওইটা নিয়ে আমার আর কিছু বলার নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টসশান্তসাউথ আফ্রিকাহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT