ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল জেতার জন্য একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের জন্য একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। এদিনও টস হেরে আগে বোলিং করবে নুরুল হাসান সোহানের দল।

প্রথম ম্যাচে হারের পর জায়গা হারিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। চোট কাটিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন হাসান মাহমুদ। শেখ মেহেদী হাসানও ফিরেছেন এক ম্যাচ পর।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৫টায়। শনিবার হাই-স্কোরিং ম্যাচে ১৭ রানে জয় পায় জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

বিষয়:বাংলাদেশ-জিম্বাবুয়ে মেহেদী সোহান হারারে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…