চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে কেবল ১৭৪ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেও ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তদের ইনিংস। ১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাটে নেমে কেবল ৫১ রান যোগ করতে পেরেছে টিম টাইগার্স। সিলেট টেস্ট জিততে রোডেশিয়ানদের করতে হবে ১৭৪ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে থামে। জবাবে ৮০.২ ওভার ব্যাট করে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ের প্রথম ইনিংস। ৮২ রানের পিছিয়ে থেকে ব্যাটে নেমে দ্বিতীয় ইনিংসে ৭৯.২ ওভার ব্যাট করে ২৫৫ রান তুলে থামে বাংলাদেশ।

৪ উইকেটে ১৯৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। বৃষ্টি বাধা পেরিয়ে বুধবার চতুর্থ দিন দুপুর এগারোটায় গড়ায় খেলা। দিনের শুরুতেই ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৬০ রান করেন। এরপর মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামও দ্রুত ফেরেন। হাসান মাহমুদকে নিয়ে লিড দেড়শ পার করেন জাকের আলি। ফিফটি তুলে নেন।

৭৮তম ওভারে জোড়া উইকেট তুলে নেন ওয়েলিংটন মাসাকাদজা। হাসান ও খালেদকে ফেরান। পরে জাকের স্কোর বড় করার চেষ্টা করেন। ৭৯.২ ওভারে মুজারাবানির ষষ্ঠ শিকার হয়ে ফেরেন তিনি। ৫৮ রান করেন জাকের। হাসান মাহমুদ ১২ রান এবং মিরাজ ১১ রান করেন।

এরআগে তৃতীয় দিনে চা বিরতির পর দ্বিতীয় ইনিংসে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতে ওপেনার সাদমান ফিরে যান। ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করে টিম টাইগার্স। তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যায় বৃষ্টিতে।

বৃষ্টি বাধা কাটিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর দুপুর একটায় খেলা শুরু হয়। দিনের ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় ফিরে যান। ৩৩ রান করেন এ ওপেনার। তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ৬৫ রান যোগ করেন মুমিনুল। ১৩৮ রানে মুমিনুল ফিরে গেলে জুটি ভাঙে। ৪৭ রান করেন তিনি।

Reneta

এরপর মুশফিকুর রহিম ব্যাটে নেমে আবারও হতাশ করেছেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রানে ফিরে গেছেন। মুশফিক ফেরার পর চা বিরতিতে যায় দুদল। বিরতির পর জাকের-শান্ত মিলে যোগ করেন ৩৯ রান।

দ্বিতীয় ইনিংসে রোডেশিয়ানদের ব্লেসিং মুজারাবানি ৬ উইকেট নেন। ওয়েলিংটন মাসাকাদজা নেন দুটি উইকেট। ভিক্টর নিয়াউচি ও রিচার্ড এনগারাভা একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকেরজিম্বাবুয়েবাংলাদেশ-জিম্বাবুয়েমুজারাবানিমুমিনুললিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬

মেসি ভক্ত স্পাইডারম্যান!

জুলাই ২, ২০২৬

‘বয়স শুধুই একটি সংখ্যা’, রোনালদো-মদ্রিচকে নিয়ে মার্টিনেজ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT