চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ফিফটিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

লিটন দাস, তামিম ইকবাল, এনামুল হক বিজয় এবং মুশফিকুর রহিমের দারুণ ফিফটিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শুরুতে টসে হেরে ব্যাটে নেমে টাইগাররা ২ উইকেটে তোলে ৩০৩ রান।

এই নিয়ে চতুর্থবার জিম্বাবুয়ের মাঠে ওয়ানডেতে ৩০০ রানের গণ্ডি পার করল লাল-সবুজের দল। শুক্রবারের সংগ্রহটি স্বাগতিকের বিপক্ষে তাদের মাটিতে তৃতীয় সর্বাধিক দলীয় রান বাংলাদেশের।

২০০৯ সালে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বুলাওয়েতে প্রথমবার এই কীর্তি গড়ে বাংলাদেশ। করেছিল ৮ উইকেটে ৩২০ রান। জিম্বাবুয়েতে এখন অবধি সেটাই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। ম্যাচটি তারা জিতেছিল ৪৯ রানে। একই সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ৩১৩ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা ৪ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল। গত বছর হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩০২ রান করেছিল বাংলাদেশ, পেয়েছিল ৫ উইকেটের জয়।

এদিন তামিম-লিটনের ওপেনিং জুটিতে বড় সংগ্রহের দিকে ছুটতে থাকে সফরকারীরা। চিরাচরিত ছন্দেই নিজেদের মেলে ধরে। তামিম এবং লিটন গড়ে ফেলেন ওপেনিংয়ে শতরানের জুটি। ছুঁয়েছেন দারুণ এক রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে সবচেয়ে বেশি চারবার শতরানের জুটির রেকর্ড এতদিন ছিল কেবল তামিম ও সৌম্য সরকারের দখলে। সেটি ধরে ফেলেছেন তামিম ও লিটন। তাদের পাশেও এখন উদ্বোধনীতে চারটি শতরান জুটির রেকর্ড।

আরেকটি রেকর্ড থেকে অবশ্য তারা দুধাপ দূরে। ওয়ানডেতে এখন অবধি যেকোনো উইকেটে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি গড়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুই সিনিয়র ছয়বার গড়েছেন এমন কীর্তি।

Reneta

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এদিন ওয়ানডেতে ৮ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন তামিম। প্রয়োজন ছিল ৫৭ রান। টাইগারদের ওয়ানডে অধিনায়ক এদিন ক্যারিয়ারের ৫৪তম ফিফটি তুলেছেন। পথে ছুঁয়েছেন কীর্তিটি। ২০০৭-২২ সালের মাঝে খেলে মাইলফলক ছুঁলেন তারকা ওপেনার।

ক্যারিয়ারে ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ৮,০০৫ রান এখন তামিমের। ৭৮.৫৫ স্ট্রাইকরেটে ৩৭.০৬ গড়ে রান করেছেন। পেয়েছেন ১৪টি শতক ও ৫৪টি অর্ধশতক। মাইলফলক ছুঁতে তামিম খেলেছেন ৮৭৭টি চারের মার, আছে ১০০টি ছক্কা।

১১৯ রানের ওপেনিং জুটির পর আউট হন তামিম। ৮৮ বলে ৮ চারে ৬২ রানে সিকান্দার রাজার বলে কাইয়ার হাতে ধরা পড়েন।

দ্বিতীয় উইকেটে দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন লিটন। সেঞ্চুরির কাছাকাছি এসে তিনি দুর্ভাগ্যের শিকার হন। পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ওপেনিং তারকাকে। ৮৯ বলে ৯ চার ও এক ছক্কায় ৮১ রানে থেকে লিটন গেছেন সাজঘরে। পরে আর নামতে পারেননি।

সিকান্দার রাজার করা ৩৪তম ওভারের প্রথম বলে এক রান নিতে পারলেও খোঁড়াতে থাকেন লিটন। পায়ে ব্যথা অনুভব করে শুয়ে পড়েন টাইগার তারকা। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। পরে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়।

তামিম যখন সাবলীল ব্যাটিংয়ে রানের গতি বাড়ানোর কাজ করছিলেন, ধীরস্থির থেকে আরেক প্রান্ত সামলেছেন লিটন। ৬২ রান করে তামিম আউট হলে খোলস ছাড়তে থাকেন। ফিফটি তুলে নেয়ার পর আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে সেঞ্চুরির আশাই জাগিয়েছিলেন।

কোমরের পেশিতে টান লাগায় লিটনের আগে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের লেগব্রেক বোলার রায়ান বার্ল। শেষ টি-টুয়েন্টিতে নাসুম আহমেদের এক ওভারে ৩৪ রান নেয়া স্বাগতিক তারকা ২১তম ওভারে মাঠ ছাড়েন।

লিটনের ড্রেসিংরুমে ফেরার পর মুশফিককে নিয়ে ঝড়ো ব্যাটিং করতে থাকেন বিজয়। ৪৭ বলে তুলে নেন ফিফটি। হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে ছুটিতে থাকা মুশফিকও ছন্দ ধরে রেখে মারমুখী ব্যাটিং করে যান।

৪৪তম ওভারের চতুর্থ বলে রিচার্ড এনগারাভার বলে ক্যাচ তুলে দিলেও ওয়েসলি মাধভেরে তা ফেললে ৭১ রানে জীবন পান বিজয়। এরপরও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৬২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৩ রান করে নিয়াউচির বলে মুসাকান্দার তালুবন্দি হন।

মুশফিককে নিয়ে দ্রুত রান তোলায় মনযোগী হন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিজে এসে প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান। মুশফিক ৪৯ বলে ৫ চারে ৫২ ও রিয়াদ ১২ বলে ৩ চারে ২০ রানে অপরাজিত থাকেন।

শেষ ১০ ওভারে বাংলাদেশ তোলে ৯০ রান। জিম্বাবুয়ের পক্ষে একটি করে উইকেট পান সিকান্দার রাজা ও নিয়াউচি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিজয়মুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ!

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ড্রাইভিং লাইসেন্স নিয়ে যে জরুরি বার্তা দিলো বিআরটিএ!

জুন ২৭, ২০২৬

বাংলাদেশকে নিষিদ্ধ ও তহবিল বন্ধ করতে আইসিসিতে চিঠি বুলবুলের

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হিজবুল্লাহ-ইসরায়েলের প্রাথমিক চুক্তি সই

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT