ক্রিকেট

বৃষ্টির আগে সাজঘরে লিটন

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাট হাতে মাঠে, বৃষ্টির আগে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির আগে সাজঘরে লিটন দাস, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

১২৫ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলছিল বাংলাদেশ। তবে সেখানে বাঁধ সেধেছে বৃষ্টি। তিন ওভার খেলা শেষে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে টিম টাইগার্স।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন কোনোভাবেই নিজেকে ফর্মে ফেরাতে না পারা লিটন দাস। বাংলাদেশের ডানহাতি এ ব্যাটার ৩ বল খেলে এক রানে ব্লেসিং মুজারবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ইনসুইং ডেলিভারিতে দৃষ্টিকটুভাবে লিটনের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল স্টাম্পে আঘাত হানে।

বৃষ্টি আসার আগপর্যন্ত ক্রিজে ছিলেন অভিষিক্ত বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ বল খেলে ৩ রান করেছেন তিনি। তার সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বল খেলে তার সংগ্রহ ৪ রান।

চট্টগ্রামে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলারদের তোপে ১২৪ রান করে অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে।

বিষয়:জিম্বাবুয়ে তানজিদ বাংলাদেশ লিটন শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…