চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের তোপের পর মিরাজের আঘাতে চাপে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারে দুই উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন দলে ফেরা হাসান মাহমুদ। টাইগার পেস তোপে ধুঁকতে থাকা স্বাগতিকদের তৃতীয় আঘাত দেন মেহেদী হাসান মিরাজ। চতুর্থ উইকেটে মারুমানিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছেন সিকান্দার রাজা।

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২৯০ রান তোলে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৪০ রান করেছে স্বাগতিকরা। ১২ বলে ৩ রানে অপরাজিত রাজা। ২৩ রান করে অপর পাশে সঙ্গ দিচ্ছেন মারুমানি।

রানতাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার কাইতানোর উইকেট হারায় জিম্বাবুয়ে। বেশিক্ষণ টিকতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া। দুজনকেই আউটসাইড এজে মুশফিকের গ্লাভসে জমিয়ে ফিরিয়েছেন হাসান মাহমুদ।

Banglabid

১৩ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের তৃতীয় উইকেট জুটি থেকে আসে ১৪ রান। পরে ১৫ বলে ২ রান করা ওয়েসলি মাধেভেরেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।

শুরুতে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। ফিফটি ছুঁয়ে অধিনায়কের বিদায়ের পরপরই অপর ওপেনার এনামুল হক বিজয় রানআউটে কাটা পড়েন।

দুই ওপেনারকে হারানোর পর মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভালো লড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটি ফিফটি ছোঁয়ার পর উইকেট বিলিয়ে দেন মি. ডিপেন্ডেবল। মাধেভেরের স্পিনে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা মানিওঙ্গার সহজ ক্যাচে পরিণত হন। ৩১ বলে ২৫ রানের ইনিংসে মুশফিক চার মারেন একটি।

Reneta

ফিফটির আশা জাগিয়ে শান্ত ফেরেন ৩৮ রানে। দলীয় দেড়শর আগে ৪ উইকেট হারিয়ে ছন্দপতন হয় বাংলাদেশের। ক্রিজে নতুন আসা মাহমুদউল্লাহ ও আফিফ হোসেন হাল ধরেন। ৮১ রানের পঞ্চম উইকেট জুটি লড়াকু সংগ্রহের পথে রাখে টাইগারদের।

দারুণ সব শটে রান রেট বাড়িয়ে দিয়ে আফিফ ৪১ বলে ৪১ করে সাজঘরে ফেরেন। ১২ বলে ১৫ রানে আউট হন মিরাজ। শেষটায় মাহমুদউল্লাহ খোলস ছেড়ে রান বাড়ান। তার অপরাজিত ৮০ রানে বাংলাদেশ যায় তিনশর কাছাকাছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমমাহমুদউল্লাহমিরাজরাজালিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT