চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ঘুরে দাঁড়ানোর কথাই শোনালেন বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ সিরিজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের খেলোয়াড়রা নতুন এক পদ্ধতিতে খেলা শুরু করবে। এ সিরিজে কিছু খেলোয়াড় আছে, সে সংখ্যাটা চার বা পাঁচের মতো, যারা ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে। আমার মনে হয় এ সিরিজ দিয়ে আমাদের প্রস্তুতি সঠিকভাবে শুরু হচ্ছে।’ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমন কথা বলেন। এদিকে প্রথম টি-টুয়েন্টিতে বিবর্ণ বাংলাদেশ দলকে দেখা গেছে। দ্বিতীয় ম্যাচে অবশ্য দিল্লিতে ঘুরে দাঁড়ানো মন্ত্র জপেছেন শান্ত।

ম্যাচের পর শান্তর কথা, ‘অবশ্যই, ঘুরে তো দাঁড়াতেই হবে। সে কাজটা আমাদেরই করতে হবে। কিন্তু সেটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কীভাবে আমরা পরবর্তী ম্যাচটাতে ফিরে আসতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দায়িত্বটা প্রতিটি খেলোয়াড়কে নিতে হবে।’

‘আমি যে পদ্ধতির কথা বলেছিলাম, সেটাতে সাফল্য পেতে হলে শুরুটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ছয় ওভারে আমরা কীভাবে উইকেট না দিয়ে রান করব। অন্যথায়, পরে যারা ব্যাট করে তাদের জন্য বিষয়টা চ্যালেঞ্জিং হয়। এই জায়গাতে আমরা অনেকদিন যাবত ভুগছি। ওখানে যারা ব্যাটিং করে খুব ভালোভাবে তাদের দায়িত্ব নিতে হবে।’

Banglabid

বাংলাদেশকে অল্পরানে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের বাঁহাতি পেসার আর্শদীপ সিং। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। অভিষিক্ত ডানহাতি পেসার মায়াঙ্ক যাদব ক্যারিয়ারের প্রথম ওভারে মেডেন নিয়েছেন। অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটারদের কোনো রান নিতে দেননি দ্রুতগতির পেসার। বিপরীতে টাইগার টপঅর্ডার রান নিতে ভুগেছে, উইকেট ছুঁড়ে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিবাংলাদেশভারতযাদবলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT