চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটের আকাশে সকাল থেকেই ঝরছিল বৃষ্টি। বাংলাদেশের ক্রিকেটের জন্য সেই বৃষ্টি আশীর্বাদ হয়ে আসেনি। মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। খেলাটি পণ্ড হওয়ায় দুদল করেছে পয়েন্ট ভাগাভাগি। তাতে সেমিফাইনালের আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে গত আসরের এশিয়া চ্যাম্পিয়ন টিম টাইগ্রেসদের।

সেমিফাইনালে ওঠার জন্য আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের শুধু জিতলেই চলত। তখন পয়েন্টে থাইল্যান্ডের সমান হলেও রানরেটে নিগার সুলতানারা থাই মেয়েদের চেয়ে ভালো অবস্থানে থাকায় উঠে যেতেন সেরা চারে।

মঙ্গলবার বেলা ১১টার খানিক পর দুই আম্পায়ার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলে নিগার সুলতানার দলের সব আশা শেষ হয়ে যায়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর চতুর্থ দল হিসেবে সেমিতে উঠে যায় থাইল্যান্ড।

থাই মেয়েদের ৫ ম্যাচে পয়েন্ট ৬, সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৫। ভারত সেমি নিশ্চিত করে ফেলেছে আগেই, ৬ ম্যাচে ১০ পয়েন্টে তারা টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলা পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট সমান ৮ করে। দুপুর ১টা ৩০ মিনিটে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ মাঠে গড়ানোর কথা। এই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে সেমির প্রতিপক্ষ চূড়ান্ত হবে।

মূলত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্যভাবে হেরে সেমিতে যাওয়ার সমীকরণ জটিল করে ফেলেছিল বাংলাদেশ। ৭ ওভারে ৪১ রান রান তাড়ার সুযোগ কাজে লাগাতে না পেরে বৃষ্টি আইনে ৩ রানে হেরে বসে স্বাগতিক দল।

দিনের পরের ম্যাচে ভারতের বিপক্ষে থাইল্যান্ড শোচনীয়ভাবে হারলে বাংলাদেশের সামনে থাকে একটাই সমীকরণ। শেষ ম্যাচে আমিরাতের সঙ্গে জিততেই হবে। বৃষ্টি সবকিছু এলোমেলো করে দিল গতবারের এশিয়া চ্যাম্পিয়নদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশমেয়েদের এশিয়া কাপ-২০২২লিড স্পোর্টসসংযুক্ত আরব আমিরাতসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT