বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন খাতে সহায়তা অব্যাহত থাকবে: আইরিশ মন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন খাতে সহায়তা অব্যাহত থাকবে: আইরিশ মন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনাসভায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইরিশ এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী সাইমন কভেনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন খাতে আইরিশ সরকার সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বৃহত্তম আইরিশ মানবিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড অফিস পরিদর্শনকালে বাংলাদেশের উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন।

মন্ত্রী সাইমন তার বক্তব্যে বাংলাদেশে দীর্ঘমেয়াদী উন্নয়ন কাজ, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষেত্রে কনসার্ন প্রোগ্রামের মাধ্যমে আইরিশ সরকারের সহায়তার বিষয়ে গুরুত্বারোপ করেন। আইরিশ সরকারের সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশে স্বাস্থ্য ও খাদ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসসহ খাদ্য নিরাপত্তার উন্নতি এবং চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারীদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার ওপর নজর রাখবে বলে জানান তিনি।

মন্ত্রী সাইমন বাংলাদেশে দীর্ঘমেয়াদী উন্নয়ন কাজ, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং জরুরী পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষেত্রে কনসার্ন প্রোগ্রামের মাধ্যমে আইরিশ সরকারের সহায়তার বিষয়ে বক্তব্য রাখেন।  উন্নয়নের বিষয়গুলো তুলে ধরে তিনি স্বাস্থ্য ও পুষ্টিখাতে সহযোগিতা প্রসারিত করতে আয়ারল্যান্ডের আগ্রহ প্রকাশ করেন। সফরের পর, তিনি বাংলাদেশে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা শরণার্থী সংকট থেকে দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার পরিকল্পনার কথা জানান।

বাংলাদেশ সফরকালে মন্ত্রী কভেনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন। আইরিশ সরকারের মতে, আইরিশ মন্ত্রী একাধিক রাজনৈতিক, বাণিজ্য এবং আয়ারল্যান্ড-বাংলাদেশ কমিউনিটি মিটিংও পরিচালনা করবেন। ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের ইচ্ছায়, আয়ারল্যান্ড সম্প্রতি মাসুদ জামিল খানকে বাংলাদেশে তার অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিয়েছে।

মন্ত্রীর সফর সম্পর্কে জামিল খান বলেন, বিদ্যমান চমৎকার সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে, বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা ও সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগানোর জন একসাথে কাজ করার সুযোগ রয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…