চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম বেঞ্চ বাজিয়ে দেখতে চান, আপত্তি ডমিঙ্গোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তামিম ইকবাল। বলেছিলেন বাজিয়ে দেখতে চান বেঞ্চ। কিন্তু শেষ ম্যাচের আগে অধিনায়কের বিপরীত অবস্থানে দেখা মিলল কোচ রাসেল ডমিঙ্গোর।

ওয়ানডে অধিনায়ক বলেছিলেন, ‘এই জায়গায় যদি বেঞ্চের শক্তির জায়গাগুলো না দেখি, তাহলে দেখবটা কখন? হঠাৎ করে সেরা একাদশের কোনো খেলোয়াড় যদি চোটে পড়ে, তখন একটা ছেলে কোনো ম্যাচ ছাড়া এসে যদি খেলে, তখন তার জন্য একটু কঠিন। সম্ভবত পরবর্তী ম্যাচে এরকম কিছু একটা দেখতে পারেন। অনেকেই যারা খেলেনি, তারা খেলবে।’

তৃতীয় ওয়ানডের আগে তামিমের ঠিক বিপরীত অবস্থানে মিলল কোচ রাসেল ডমিঙ্গোকে। সবচেয়ে বেশি যাকে ওয়ানডে দলে জায়গা দেয়া হবে বলে আলোচনা ছিল, সেই এনামুল হক বিজয় ডানহাতি হওয়ায় তাকে খেলাতেই ডমিঙ্গোর আপত্তি! অথচ ঢাকা প্রিমিয়ার লিগে এক মৌসুমে ১,১৩৮ রান করে লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড গড়ে দলে ফিরেছেন এ ব্যাটার।

‘বিজয় খেললে দলে আরেকজন ডানহাতি বাড়বে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। তাই ব্যাটিং লাইনআপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না। সে-ই একমাত্র ব্যাটসম্যান যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনো ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইনআপে যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা দরকার। সেখানে পরিবর্তনের সম্ভাবনা তাই কমই।’

‘অবশ্যই বিজয় দারুণ করেছে। সে স্কোয়াডে জায়গা করে নিয়েছে। তবে কোচ হিসেবে ন্যায্য কাজ করতে চাই। যে ক্রিকেটার স্কোয়াডে আগে থেকে ছিল, তারই আগে একাদশে সুযোগ পাওয়া উচিৎ। বাইরে থেকে যে স্কোয়াডে আসবে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যেমন রাব্বি অনেকদিন দলের সঙ্গে ঘুরে বেরিয়েছে। স্কোয়াডে থাকার পর দলে সুযোগ করে নিয়েছে।’

সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ে দারুণ ভূমিকা ছিল তাসকিন আহমেদের। হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজ। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন। পরের ম্যাচেই তাকে বাদ পড়তে হয়েছে।

Reneta

ডমিঙ্গোর ভাষ্যে, ‘তাসকিন অবশ্যই দুর্ভাগা। কন্ডিশনের কারণে এমন হয়েছে। এই উইকেটে যে পেসাররা কাটার করে এবং ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল বাইরে যায়। তাসকিনের অফকাটার ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরে আসবে। বাঁহাতি পেসারের বল ডানহাতি ব্যাটসম্যানের জন্য বাইরে যাওয়া এখানে বেশি কার্যকর, এজন্যই আমরা দুজন বাঁহাতি পেসার খেলাচ্ছি।’

বোলিং লাইনআপে পরিবর্তন আসবে কিনা সেটি নিয়ে সরাসরি কিছু বলেননি ডমিঙ্গো। তাসকিনকে দ্বিতীয় ম্যাচে না খেলানোর যে যুক্তি তুলে ধরেছেন তাতে অপরিবর্তিত একাদশ নিয়েই শেষ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা বেশি সফরকারীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ানাডমিঙ্গোতামিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ললিত মোদীর সঙ্গে প্রেম, যা বললেন সুস্মিতা সেন

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় রাবার ড্যাম

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় রাবার ড্যাম

কৌশলগত সম্পর্ক তৈরিতে আগ্রহ ইউরোপের

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT