চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত বোলিংয়ের পর সহজ জয়ে এগিয়ে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবীয়দের মাটিতে এবার টেস্ট ও টি-টুয়েন্টিতে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ব্যর্থতার গ্লানি ভুলে নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি তামিম ইকবালের দল। শরিফুল-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ের পর শান্ত-মাহমুদউল্লাহর সাবধানী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে লাল-সবুজ বাহিনী।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ভেজা মাঠের কারণে সিরিজের প্রথম ওয়ানডে নেমে এসেছিল ৪১ ওভারে। স্বাগতিকরা করে ৯ উইকেটে ১৪৯ রান। তাতে ৯ ওভার হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী দল।

শুরুতে ফিল্ডিংয়ে নেমে প্রথম দশ ওভারে স্বাগতিকদের বেশ চাপে রাখেন অভিষিক্ত নাসুম আহমেদ। কোনো উইকেট না পেলেও নিজের প্রথম ৬ ওভারে মাত্র ৪ রান দেন বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ওভারে শাই হোপকে বোল্ড করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজ। পরে ১০ রানে থাকা কাইল মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ।

২১তম ওভারে উইন্ডিজ ব্যাটিং লাইনকে তছনছ করে দেন শরিফুল ইসলাম। একই ওভারে দুই সেট ব্যাটারকে ফেরান বাঁহাতি পেসার। ওভারের চতুর্থ বলে গুডলেন্থ ডেলিভারিতে ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান ৮ রানে। পরের বলে ব্রুকস (৩৩) আউট হন নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে।

নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে আর উইন্ডিজকে কোনো জুটিই গড়তে দেয়নি বাংলাদেশ। মিরাজের ঘূর্ণির সামনে পাত্তা পাননি রোভম্যান পাওয়েল ও নিকোলাস পুরান। ইনিংসের ২৬তম ওভারে পাওয়েলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি অফস্পিনার।

ক্যারিবীয়দের শেষ ভরসা পুরানকেও ফেরান মিরাজ। তার করা ড্রিফটার বলটা বুঝতেই পারেননি উইন্ডিজ কাপ্তান। ১৬ রান করে রোমারিও শেফার্ড আউট হন শরিফুলের বলে ক্যাচ দিয়ে।

Reneta

শেষ উইকেটে অ্যান্ডারসন ফিলিপ ও জেইডেন সেলেস লড়াই করেছেন বেশ। তবে স্কোরটা ১৪৯ রানের বেশি নিয়ে যেতে পারেননি দুই টেল এন্ডার। ২১ রান করে অপরাজিত থাকেন ফিলিপ, সেলেস করেছেন ১৬ রান।

টাইগার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ৩টি উইকেট পেয়েছেন মিরাজ। একটি উইকেট গেছে মোস্তাফিজের ঝুলিতে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১ রান করে আকিল হোসেনের বলে এলবিডব্লিউ হন লিটন দাস। অপর প্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং করে গেছেন তামিম ইকবাল।

২৫ বলে ৩৩ রান করে অধিনায়ক কাঁটা পড়েন রান আউটের ফাঁদে। ৪৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে এরপর পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

চতুর্থ উইকেট জুটি থেকে আসে ৪৯ রান। ৩৭ রানে মিড উইকেটে পুরানের ক্যাচ হয়ে ফেরেন শান্ত। বেশিক্ষণ থিতু হননি আফিফ। ৯ রানে আউট হন পুরানের শিকার হয়ে। বাংলাদেশের দরকার তখনও ৩৯ রান।

নুরুল হাসান সোহানকে নিয়ে বাকি পথটা নির্বিঘ্নে পার করেন মাহমুদউল্লাহ। ৬৯ বলে ৪১ রান করে জিতিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ব্যাটার। ২০ রান করে অপরাজিত থাকেন সোহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমপুরানমাহমুদুল্লাহমিরাজলিড স্পোর্টসশরিফুলশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT