ক্রিকেট

স্পিনশক্তি বাড়াতে দলে যোগ করা হল নাসুমকে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বাংলাদেশ ক্রিকেটাররা আনন্দিত, মাঠে উল্লাসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসুম আহমেদ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ রানের বড় জয় তুলেছে বাংলাদেশ। ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা ঝলক দেখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সফরকারীদের ৮ উইকেট তুলেছেন টাইগার স্পিনাররা। পরের ম্যাচের আগে স্কোয়াডের স্পিন শক্তি আরও বাড়াল বিসিবি। যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নাসুমকে দলে যুক্ত করার খবর জানিয়েছে বিসিবি। তাকে নিয়ে স্কোয়াড দাঁড়াল ১৭ জনে।

প্রায় ১০ মাস পর ওয়ানডেতে নামছেন ৩০ বর্ষী নাসুম। খেলে ফেলা ১৮ ওয়ানডের সবশেষটিতে নেমেছিল ক্যারিবীয়দের বিপক্ষেই। আবার একটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ডাক পেলেন। ৩০ বছর বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ৪.৪৮ ইকোনমিতে ১৬ উইকেট নিয়েছেন।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে নেমে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে একই ভেন্যুতে গড়াবে ২১ ও ২৩ অক্টোবর।

বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ নাসুম আহমেদ বাংলাদেশ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…