চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে জিততে দিল না বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের ম্যাচটি ভেসে গেল বৃষ্টিতে। ব্যাটিংয়ে নানা প্রাপ্তি আর রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েও প্রত্যাশিত জয়ের দেখা পেল না স্বাগতিকরা। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টি না থামায়। আবহাওয়ার অবস্থা দেখে কাট-অফ টাইমের এক ঘণ্টা আগেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ম্যাচ রেফারি।

৩৫০ রানের লক্ষ্য পাওয়া আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নামার আগেই শুরু হয় বৃষ্টি। সন্ধ্যা গড়িয়ে তা চলতে থাকে রাত অবধি। ৮টা ৩৫ মিনিটে ম্যাচের ভাগ্য নিয়ে আসে চূড়ান্ত ঘোষণা।

‘জয়’ ছাড়া ম্যাচ থেকে সবই পেয়েছে বাংলাদেশ। এখন সিরিজ জিততে অপেক্ষা করতে হবে আগামী ২৩ মার্চ শেষ ম্যাচ পর্যন্ত। রেকর্ড রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পথে ব্যক্তিতগত নানা রেকর্ডে নাম লেখান টাইগার ব্যাটাররা। দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিকুর রহিম।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে বাংলাদেশ। মুশফিকের ৬০ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে টাইগাররা পৌঁছায় রানের চূড়ায়।

আগের ম্যাচে ৩৩৮ রান তুলে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। সেই রেকর্ড ভাঙতে সময় লাগে মোটে ৪৮ ঘণ্টা। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্বাগতিকরা তোলে ৩৪৯ রান।

১৪ চার ও ২টি ছয়ে মুশফিক পৌঁছান তিন অঙ্কে।

Reneta

ওয়ানডেতে আগের রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার।

রেকর্ড ভাঙা-গড়ার ম্যাচে বেশ কয়েকটি মাইলস্টোনে নাম লেখান তামিম ইকবাল। তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানে পৌঁছান, ওয়ানডেতে মুশফিক ৭ হাজার ও লিটন দাস পৌঁছান ২ হাজার রানের ক্লাবে।
দলীয় সংগ্রহ দুইশ ছোঁয়ার পর আগ্রাসী হয়ে ওঠেন মুশফিক। চারের পসরা সাজিয়ে আইরিশ বোলারদের হতাশায় ডোবান মি. ডিপেন্ডেবল। টি-টুয়েন্টি ধাচের ব্যাটিং করেন শুরু থেকে শেষ পর্যন্ত। শেষ ১৪.১ ওভারে বাংলাদেশ তোলে ১৪৯ রান।

রেকর্ড সংগ্রহের পথে লিটন দাস ৭০, নাজমুল হোসেন শান্ত ৭৩, তৌহিদ হৃদয় ৪৯ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজপরিত্যক্তবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT