পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক মন্দাভাব নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বিশ্ব নেতাদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান রাষ্ট্রদ্রোহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।






