চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

চলমান কোটা সংস্কার আন্দোলনের সহিংস রূপ ও ছাত্র জনতার প্রাণহানীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার।

আজ ১৮ জুলাই বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বিবৃতিতে, কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে অতিদ্রুত এ সংকট সমাধানে সরকারকে আন্দোলনরত নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে পৌঁছে ছাত্র-ছাত্রীদের শ্রেণীকক্ষে ফিরে আসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারকে উদ্যোগী হতে তাগিদ দেয়া হয়।

এছাড়া, চলমান আন্দোলনে গত ক’দিনে যে ৬ জন ছাত্র জনতা পুলিশের গুলিতে ও নানা সংঘর্ষে নিহত হয়েছে তার নিন্দা জানানো হয় এবং নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করার দাবির পাশাপাশি ছাত্র জনতা নিহত হবার ঘটনায় শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ গ্রাম থিয়েটারের নেতৃবৃন্দ।

ছাত্র আন্দোলনকে সামনে রেখে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান ও মন্তব্য করা থেকে সকল মহলকে বিরত থাকতে অনুরোধ জানানো হয় বিবৃতিতে। সেই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সর্বাবস্থায় সমুন্নত রাখার প্রতি সকল মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটা সংস্কারবাংলাদেশ গ্রাম থিয়েটার
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্যাংয়ের দেশীয় নেতৃত্বে ডেভিড ইমন: পুলিশ

জুলাই ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT