ফুটবল

ইয়েমেনের কাছে হেরে হতাশ মোরসালিন

অনূর্ধ্ব-২৩ ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে প্রথম ম্যাচে ভিয়েতনামের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেও হার দেখেছে বাংলাদেশ। ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে শেখ মোরসালিনের দল। এমন পরাজয় ও মাঠের পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মোরসালিন। 

ম্যাচের পর সংবাদমাধ্যমে মোরসালিন বলেছেন, ‘আমরা যেটা করেছি সেটা হতাশার, কারণ আমরা অনেকভাবে চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয় তোলা। তবে সেটা হয়নি। প্রকৃতপক্ষে আমরা কিছুটা নই পুরোটা হতাশ। আমরা যেভাবে খেলেছি সেটা ভালো ছিল। তবে একদম শেষ দিকে আমরা গোল হজম করে বসি। আমার মতে একটি হতাশাজনক ফলাফল।’

‘আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, আমাদের ফলাফলটা আরও ভালো হতে পারত, সেটা হয়নি। আমাদের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের লক্ষ্য আসলে এমন ছিল না। আমাদের লক্ষ্য আরও ভালো ছিল। প্রকৃতপক্ষে তাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই।’

ভিয়েতনামে খেলতে এসে প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের হার দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলের হারে বাংলাদেশের আসর শেষ বলা চলে। শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

বিষয়:ইয়েমেন এএফসি এশিয়ান কাপ বাংলাদেশ ভিয়েতনাম মোরসালিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…