মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ শতাংশ শুল্কে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশ স্থিতাবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের রপ্তানি বাজার বাড়ছে এবং আগামীতে আরও বাড়বে। বিদেশি বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন তিনি।








