চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে আফিফের কিছু করার নেই, কিছু বলারও নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অল্পের জন্য বেঁচে গেছে বাংলাদেশ। ৭ রানের জয়ে মিলেছে খানিকটা স্বস্তি। ৫৫ বলে ৭৭ রানের অসাধারণ এক অপরাজিত ইনিংসে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন আফিফ। অধিনায়ক সোহানের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি দিয়েছেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে।

ইনিংসটি খেলার পথে অবশ্য দুবার জীবন পেয়েছেন আফিফ। প্রথমে ২ রানে থাকার সময়, পরে ৬১ রানে থাকতে তার ক্যাচ নিতে পারেননি স্বাগতিক ফিল্ডার। দিন শেষে যা হয়ে দাঁড়ায় টার্নিং পয়েন্ট।

ম্যাচসেরা আফিফের দিকে জীবন পাওয়া নিয়ে প্রশ্ন গেছে। জবাবও দিয়েছেন সোজাসাপ্টা, ‘দুইটা জীবন পাওয়ার কথা যেটা বললেন, ওইটা খেলার অংশ। ফিল্ডাররা মিস করেছে। আমার তো কিছু করার নেই। এটা নিয়ে আর কিছু বলার নেই।’

Banglabid

শুরুর দিকে ব্যাটিং করা কঠিন ছিল, বলছেন আফিফ, ‘আমাদের সবসময় গেম প্ল্যান থাকে উইকেট পড়ে গেলেও স্ট্রাইক রেট আর বাউন্ডারির জন্য খেলা। আমার মনে হয় না ভিন্ন কিছু হয়েছে। প্ল্যান অনুযায়ী করার চেষ্টা করেছি। শেষদিকে মনে হয় উইকেট অনুযায়ী রানটা ঠিক ছিল।’

শেষদিকে আফিফ-সোহান আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচজয়ী জুটিটা গড়লেও শুরুর ব্যাটারদের ছিল আসা-যাওয়ার মিছিল। ৭৭ রানেই ৫ উইকেট হারিয়ে বেশ চাপেও পড়েছিল বাংলাদেশ। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নাকি উইকেটে রান করা কষ্টকর ছিল?

২৩ বর্ষী আফিফের উত্তর, ‘প্রথমে উইকেটটা একটু কঠিন ছিল। বল গ্রিপ করছিল। আমাদের টপ অর্ডার রান করতে পারেনি। পরের ম্যাচে করবে। এটা কোনো সমস্যা না। যখন ব্যাটিং করেছিলাম, আস্তে আস্তে উইকেটটা ভালো হচ্ছিল দেখেই আরও ভালো ব্যাটিং করতে পেরেছি।’

Reneta

‘আমাদের মধ্যে কথা হচ্ছিল যে, যদি উইকেটে শেষ পর্যন্ত দুইজন থাকতে পারি, আমরা দলের জন্য একটা ভালো স্কোর নিয়ে যেতে পারব। আমাদের দুইজনের মধ্যেই বিশ্বাস ছিল।’

‘উইকেটের আচরণ যেমন ছিল, তাকে আমাদের বোলারদের যেমন স্কিল তাতে ওই অনুযায়ী বল করতে পারলে বিশ্বাস ছিল যে এই রানটা নিরাপদ।’

বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য টিম কম্বিনেশনটা এখনো ঠিকঠাক সাজাতে পারেনি লাল-সবুজের দল। ওপেনিংয়ে আবারও ব্যর্থ সাব্বির। তিনে ভালো সূচনা পেলেও ৩ চারে ১৩ রানেই আউট লিটন। ইয়াসির-মোসাদ্দেক হতাশ করেছেন।

বল হাতে ৪ ওভারে ৪০ রান দিয়েছেন সাইফউদ্দিন। শেষ ওভারে আমিরাতের যখন ১১ দরকার, ফিল্ডাররা ছেড়েছেন সহজ ক্যাচ। বিশ্বকাপ স্কোয়াডে না থাকা পেসার শরিফুল পরপর দুই বলে ২ উইকেট পেলে বিপদ ঘটেনি। চেনাছন্দে নেই মোস্তাফিজ। ২ উইকেট পেলেও বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজে তার বোলিং কতটা কার্যকর হবে জাগছে প্রশ্ন।

টিম কম্বিনেশন নিয়ে আফিফ বললেন, ‘আমরা সব ম্যাচেই সেরা কম্বিনেশন নিয়ে নামার চেষ্টা করি। কোনদিন সাফল্য আসে, কোনদিন আসে না। আজ ম্যাচটা জিতেছি, অবশ্যই ভালো লাগছে। পরেরবার যে কম্বিনেশনেই নামি না কেনো, সবাই ভালো খেলার চেষ্টা করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফদুবাইপ্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-আরব আমিরাতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT